শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লক্ষ্মীপুরে মোমবাতি থেকে দোকানে আগুন, আহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2022, 10:06 দুপুর • 443 বার পঠিত
লক্ষ্মীপুরে মোমবাতি থেকে দোকানে আগুন, আহত ২

লক্ষ্মীপুরের দালালবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে  আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা যায় আগুন নেভাতে গিয়ে দোকানের মালিক মাঈন উদ্দিন এবং কর্মচারী নাঈম আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।  
 দালাল বাজারের মোস্তাক মার্কেটের আমানত হার্ডওয়্যার অ্যান্ড স্যানেটারিতে (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।  

হ্যার্ডওয়্যার দোকানটিতে রং, স্পিডসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল বলে জানায় স্থানীয়রা।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সদর স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।