শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে টিকাদান কর্মসূচি

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 09:38 সকাল • 180 বার পঠিত
লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে টিকাদান কর্মসূচি

দ্বীর্ঘদিন ধরে ইচ্ছা থাকা সত্ত্বেও টিকা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন সাধারণ সচেতন মানুষ। এবার মনে হচ্ছে এর কিছুটা হলেও অবসান ঘটবে।গতকাল প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই দিনে ৭৫ লাখ মানুষকে কোভিড-১৯ টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও শহর এলাকা জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সরকারি, বেসরকারি ও সেচ্ছাসেবীসহ প্রায় ৮০ মানুষ অংশ নেয়।

টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে গতকাল ধানমন্ডি ৮/এ, ডিঙি রেস্টুরেন্ট সংলগ্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।