শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে কঠোর বিধিনিষেধ।

অনলাইন নিউজ পোর্টাল • 15 এপ্রিল 2021, 09:41 সকাল • 239 বার পঠিত
লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে কঠোর বিধিনিষেধ।

করোনাভাইরাসের সংক্রমণ যেন কোনোভাবেই মন্থর হচ্ছেনা।  যার পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। মানুষের চলাচল থেকে শুরু করে গাড়ি চলাচলে চলছে কঠোর কড়াকড়ি।

লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করতেও সড়কে অবস্থান নিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। সড়কে চলাচলকারী জরুরি সেবা আওতাভুক্ত হলেই কেবল চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হচ্ছে। আর যারা জরুরি সেবার আওতায় নন তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না। অন্যদিকে ঢাকা মহানগরীর বিভিন্ন গলিতে নির্দিষ্ট স্থান পর পর বাঁশ দিয়ে প্রতিবন্ধক গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে রিকশাসহ ছোট বাহন চলাচল করতে পারছে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা লোকদের চলাফেরা করতে দিচ্ছেন।

উল্লেখ্য, প্রথম সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখেই ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সেই সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে।