শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লকডাউনের চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 08:02 রাত • 87 বার পঠিত
লকডাউনের চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার

দেশে লকডাউনের চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল থেকে চলমান সরকারি বিধিনিষেধ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর লকডাউন। মাঝের এই দুদিন কী হবে তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই সরকার লকডাউনে চলমান নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়িয়ে বিষয়টি সমাধান করলো।