লকডাউনেও রাজধানীর রাস্তায় চিরচেনা সেই রূপ
অনলাইন নিউজ পোর্টাল
•
12 এপ্রিল 2021, 01:21 দুপুর
•
294 বার পঠিত
সরকার ঘোষিত ১ম সপ্তাহের লকডাউন কার্যকর রয়েছে আজ অবধি তা সত্ত্বেও রাজধানীর রাস্তাগুলোতে দেখা গেছে চিরাচরিত সেই রূপ। ২০ মিনিটের রাস্তা অতিক্রম করতে ১ ঘন্টা সময় লাগছে বলে ভুক্তভুগীদের অভিযোগ। অপরদিকে জীবিকার জন্য রাজধানীতে বসবাসকারী বড় একটা মহল পিকআপ ভ্যান ও ট্রাকে করে ঢাকা ছাড়ছেন। তাদের অনুচ্চারিত সত্য কথা , লকডাউনে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেলে বাজার ও অন্যান্য খরচ জোগাড় করা কঠিন হয়ে পরবে। এরইমধ্যে আগামী বুধবার থেকে কঠোর লকডাউনের আদেশ জারি করেছে সরকার। কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটি থেকে জানা যায় যে অত্যন্ত দুই সপ্তাহ "পূর্ণ লকডাউন" ছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।