শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লকডাউনে প্রথম দিনে এখন পর্যন্ত মুভমেন্ট পাস পেয়েছে আড়াই লাখ মানুষ

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 09:35 রাত • 144 বার পঠিত
লকডাউনে প্রথম দিনে এখন পর্যন্ত মুভমেন্ট পাস পেয়েছে আড়াই লাখ মানুষ

আটদিনের সর্বাত্মক লকডাউনে প্রথম দিনে জরুরি প্রয়োজনে চলাচল করতে পুলিশের ‘মুভমেন্ট পাস’ সংগ্রহে বিপুল সাড়া পড়েছে। এখন পর্যন্ত মুভমেন্ট পাস পেয়েছেন আড়াই লাখ মানুষ।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ জানায়, বুধবার পর্যন্ত ‘মুভমেন্ট পাস’ সংগ্রহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ৭ কোটি ৮১ লাখ হিট করা হয়েছে। প্রতি মুহূর্তে ২১ হাজার ৩৩৭ বার হিট করা হচ্ছে।

এছাড়া, চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার জন মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। পাস ইস্যু করা হয়েছে ২ লাখ ৫০ হাজার।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে লকডাউনের মধ্যে আবেদন সাপেক্ষে মুভমেন্ট পাস দেয়া শুরু করেছে পুলিশ।