শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে সিঙ্গাপুর

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুন 2020, 12:42 দুপুর • 694 বার পঠিত
লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে সিঙ্গাপুর

করোনার সংক্রমণ কমে আসায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে সিঙ্গাপুর। ফলে শুক্রবার থেকে নগররাষ্ট্রটির বেশিরভাগ ব্যবসা কেন্দ্র ফের খুলে যাবে, সচল হবে অধিক ব্যবসায়িক কার্যক্রম। 

সিঙ্গাপুরের মন্ত্রিসভার সদস্য লরেন্স ওং বলেছেন, আগামী শুক্রবার থেকে বিশাল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান খুলে যাবে। তবে এসব ব্যবসা কেন্দ্র ততক্ষণ পর্যন্ত খোলা থাকতে পারবে যতক্ষণ নিরাপদ দূরত্বের নিয়মগুলো ঠিকমতো কার্যকর হবে।

সিঙ্গাপুর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের অধিক মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। এছাড়া সুস্থ হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্তদের বেশিরভাগ প্রবাসী শ্রমিক।