লকডাউন শিথিলের পর শপিংমলে যেতে মুভমেন্ট পাস দেখতে হবে
আগামী ২৮ এপ্রিলের পর কঠোর লকডাউন উঠিয়ে বিধিনিষিধ শিথিল করলে অনেকেই কেনাকাটার উদ্দেশ্যে মার্কেট ও শপিংমলে যাতে পারবেন। তবে সে সময় শপিংমলে গেলেও ‘মুভমেন্ট পাস’ দেখাতে হবে। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া এ সময়ে মাস্ক ছাড়া কেউ কোনো ধরনের সেবা নিতে বা দিতে পারবেন না।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি) বলেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরি প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে সবাইকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ‘মুভমেন্ট পাস’ দেয়া হবে।
মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’ তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিক যাচ্ছে সরকার।
এদিকে ‘লকডাউন’ চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’। এগুলোর মধ্যে- মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়া হচ্ছে।