শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়ায় সশস্ত্র গ্রপগুলোর মধ্যে সংঘর্ষ, নিহত ১৩

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুলাই 2022, 09:58 সকাল • 480 বার পঠিত
লিবিয়ায় সশস্ত্র গ্রপগুলোর মধ্যে সংঘর্ষ, নিহত ১৩

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গত শুক্রবার দুটি সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের এটি ছিল সর্বশেষ সংঘর্ষেরা। ঘটনা।

শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে।

ত্রিপোলির অন্যতম শক্তিশালী বাহিনী, আরএডিএ'র সদস্যদের শুক্রবার সকালে বেশিরভাগ কেন্দ্রীয় এলাকার দেখা গেছে।

জানা যায় তেল সমৃদ্ধ লিবিয়া ২০১১ সাল থেকে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি চার দশক ক্ষমতায় থাকার পর উৎখাত হয়েছিল সে সময়। এরপর থেকেই সহিংসতা চলছে লিবিয়ায়।