শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়ায় গণকবরের সন্ধান ,১৮টি দেহাবশেষ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জানুয়ারী 2023, 05:50 বিকাল • 236 বার পঠিত
লিবিয়ায় গণকবরের  সন্ধান ,১৮টি দেহাবশেষ উদ্ধার

লিবিয়ার উপকূলীয় শহর সিরতেতে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে সেখান থেকে ১৮টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

জানা যায় শহরটি সশস্ত্র গোষ্ঠী আইএসআইএস এর সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত।

গত (১ জানুয়ারি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সিরতে সাবা এলাকায় মরদেহগুলোকে সমাধিস্থ করা হয়নি ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহগুলো শনাক্ত করার জন্য হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি।