শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 10:36 দুপুর • 1,025 বার পঠিত
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার পথে ভূমধ্যসাগরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বুধবার এ খবর জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিষ্ফোরিত হলে তা ডুবে যায়। এর মধ্যে ৩৭ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন। তারা মূলত সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার নাগরিক। প্রাণ হারান অন্তত ৪৫ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা  অভিবাসীদের জন্য কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা না থাকলে ভূমধ্যসাগরে আরো প্রাণহানির ঘটনা ঘটবে।

এদিকে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ৩০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি।