শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৮ বাংলাদেশি, সঙ্গে ৭ মরদেহ

অনলাইন নিউজ পোর্টাল • 24 ফেব্রুয়ারি 2021, 10:22 দুপুর • 197 বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৮ বাংলাদেশি, সঙ্গে ৭ মরদেহ

বিশেষ বিমানযোগে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী ৭ প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি লিবিয়ার বেনিনা বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করে। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গমন করেন।