লেথাল আর্মস ব্যবহার বন্ধ হচ্ছে বাংলাদেশ সীমান্তে
বাংলাদেশ সীমান্তে লেথাল আর্মস (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২, র্যাব-১৩ এর আয়োজনে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতীম দেশ। সীমান্তের ওপারে (ভারত) যারা থাকেন তাদের সঙ্গে এপারের (বাংলাদেশ) সীমান্তবর্তী বাসিন্দাদের নানা কাজে সুসম্পর্ক থাকে। হয়তো মনের টানে নিজের অজান্তে অনেকে সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো অনেকে যেটা করা উচিত নয় সেটাও করে ফেলেন। এজন্য মাঝে মাঝে দুই-একটি ঘটনা ঘটে যায়।
সীমান্তে অগ্রহণযোগ্য হত্যা বন্ধে গৃহীত উদ্যোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ হবে এবং লেথাল আর্মস ব্যবহার করা হবে না বলে আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যায়। এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।