শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2021, 07:21 বিকাল • 657 বার পঠিত
লেবাননে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত

লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সেসনা ১৭২ মডেলের বিমানটি ওপেন স্কাই এভিয়েশন নামে একটি প্রতিষ্ঠানের। সেটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর মোটামুটি ২০ মিনিট পরেই ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি।