শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুন 2022, 11:59 দুপুর • 462 বার পঠিত
লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ(১৬ জুন) সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর স্টেশন মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায় , ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে পৌঁছলে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।