শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৪৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ খাইরুল আমিন • 23 সেপ্টেম্বর 2022, 04:39 দুপুর • 263 বার পঠিত
লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৪৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাজারে নিত্যপ্ৰয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা’ তৈরির অভিযোগে দেশের ৪৪ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল বুধবার মামলা করার পর এ সংক্রান্ত তথ্য জানানো হয়। 

প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে উল্লেখিত পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলা করেছে। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার মধ্যে চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আটা-ময়দার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ৮, ব্রয়লার মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত ৬, ডিমের ব্যবসার সঙ্গে যুক্ত ৬ ও টয়লেট্রিজ ব্যবসার সঙ্গে যুক্ত ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। 

৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হলেও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কমিশন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। কমিশনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরই মধ্যে নোটিশ জারি করা হয়েছে। বাকিদের নোটিশ এখনো জারি করা হয়নি বলে তাদের নাম প্রকাশ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ২৬ সেপ্টেম্বর শুনানিতে ডাকা হয়েছে।