শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে ব্রিজ বানাচ্ছে চীন, প্রতিক্রিয়া ভারতের

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জানুয়ারী 2022, 10:59 দুপুর • 321 বার পঠিত
লাদাখ সীমান্তে ব্রিজ বানাচ্ছে চীন, প্রতিক্রিয়া ভারতের

চুপিসারে বিরোধপূর্ণ সীমান্তএলাকা পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। এ বিষয়টি অবগত আছেন ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বলছে, চীন এখন থেকে ৬০ বছর আগে অবৈধভাবে দখল করা জায়গায় এই ব্রিজ নির্মাণ করছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, প্যাংগংয়ে চীনের ব্রিজ নির্মাণের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাংবাদিকদেরকে তিনি বলেন, আপনারা অবগত আছেন ভারত কখনো এ ধরনের দখলদারিত্ব মেনে নেয়নি। সরকার আমাদের নিরাপত্তার স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। এসব পদক্ষেপের মধ্যে বর্ডার অবকাঠামো (রাস্তা এবং সেতু) নির্মাণের জন্য উল্লেখযোগ্যহারে ফান্ড গঠন এবং সশস্ত্র বাহিনীর জন্য রসদ পাঠানোর বিষয় রয়েছে।