লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরির কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে কিংস্টন শহর
সেন্ট ভিনসেন্টে ৪২ বছরের পুরানো লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে রাজধানী কিংস্টনের বেশির ভাগ ভবন ও রাস্তাঘাট। নাগরিকরা অক্সিজেনের ঘাটতি ও দিনের বেলাতেও অন্ধকারে যান চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
গত শুক্রবার শুরু হওয়া ওই আগ্নেয়গিরির তাণ্ডবে ঘরছাড়া হন পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগ্নেয়গিরির ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ। অগ্নুৎপাতের ছাই উড়ে এসে ঢেকে দিয়েছে ভিনসেন্ট শহর। বাড়িঘর, রাস্তা সবকিছুতেই পুরু ছাইয়ের স্তর জমেছে।
১৯৭৯ সাল থেকে লা সুফ্রিয়ের আগ্নেয়গিরিতে কোনোরকম অগ্নুৎপাতের চিহ্ন দেখা যায়নি। গত বছরের ডিসেম্বর থেকে ফুঁসে উঠতে থাকে এটি। শুক্রবার সকালেই শুরু হয় লা সুফ্রিয়েরের উদগিরণ। সারাদিন মেঘলা অন্ধকার হয়েই ছিল সেন্ট ভিনসেন্ট দ্বীপ। এছাড়া, পর্বতের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছাই। সারাদিন ধরেই ছোটো বড় আগ্নেয় বিস্ফোরণ ঘটতে দেখা গেছে দ্বীপে।