শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার রুবেল মারা গেছেন

মোহাম্মদ খাইরুল আমিন • 19 এপ্রিল 2022, 07:18 বিকাল • 451 বার পঠিত
ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার রুবেল মারা গেছেন

ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনটি বছর চিকিৎসা নিয়েছেন। কিন্তু আজ মঙ্গলবার বিকেলে জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল পরপারে পাড়ি জমালেন। বিকেলে শরীর খারাপ করলে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রুবেলের বয়স হয়েছিল ৪০ বছর। 

বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা রুবেল সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন ২০১৯ সালে। সেই বছর অসুস্থতার সূত্র ধরে জানা যায় তার মস্তিস্কে টিউমার হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। মোটামুটি সূস্থ হয়ে ওঠেন এরপর।

গত জানুয়ারিতে তাঁর মস্তিষ্কে নতুন করে টিউমার ধরা পড়ে। নতুন করে শুরু করতে হয় কেমোথেরাপি। চিকিৎসা চলছিল। আরো কেমো নেওয়ার কথা ছিল। শরীরের অবস্থা একটু ভালো হওয়ায় বাড়ি ফিরেছিলেন। কিন্তু আজ চলে গেলেন চির অজানায়। 

দুই দশকের ক্যারিয়ার তার ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে ৩৯২ উইকেট তার। সেরা বোলিং ১০৫ রানে ৯ উইকেট। ব্যাট হাতেও তিনি ছিলেন যথেষ্ট কার্যকর। ২টি সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে রান করেছেন ৩ হাজার ৩০৫।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৪ ম্যাচে তার উইকেট ১২০টি, ৮ ফিফটিতে রান দেড় হাজারের বেশি। টি- টোয়েন্টিতে ৫৬ ম্যাচে উইকেট ৬০টি।