শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৩৭ প্রাণ

অনলাইন নিউজ পোর্টাল • 29 ডিসেম্বর 2020, 12:06 দুপুর • 218 বার পঠিত
ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৩৭ প্রাণ

আফ্রিকার দেশ ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জন নারী ও চারজন শিশু রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন। দেশটির কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ওই অঞ্চলের সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা আবসালম মনোনো বলেন, ৭০ আসনের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার রাত ২টা নাগাদ রাস্তায় এক ভিড় এড়াতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে বাসের।

তিনি আরো বলেন, বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের সময় কাটাতে বাড়ি যাচ্ছিলেন, কেউ বড়দিন পালন শেষে বা কেউ নতুন বছরের উপহার কিনে ফিরছিলেন। দুর্ঘটনার পর ওই গ্রামের বাসিন্দারা সাহায্য করার জন্য সেখানে ছুটে আসেন। ওই বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।