শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 07:59 বিকাল • 619 বার পঠিত
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। সম্প্রতি অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে এই দাবানলের সৃষ্টি হয়। দাবানলটি ক্রমেই ভ্যাকাভিল শহরের দিকে অগ্রসর হওয়ায় শহরটিসহ নিকটবর্তী নাপা ও সোনোমা কাউন্টির বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ছয় শতাধিকেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের ফলে অঙ্গরাজ্যটির প্রায় সাড়ে চার হাজার বাড়িঘর প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন থেকে জানানো হয়েছে, কম আদ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানলের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় এমন সময়ে দাবানলের ঘটনা ঘটলো যখন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে ব্যাপক দাবদাহ চলছে। চলতি সপ্তাহে অতিরিক্ত তাপমাত্রার কারণে অঙ্গরাজ্যটির একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্যালিফোর্নিয়ায় দু’দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।