শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 07:49 বিকাল • 180 বার পঠিত
ক্যালিফোর্নিয়ায় বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী বজ্রপাত থেকে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০টিরও বেশি দাবানলে পুড়ছে অঙ্গরাজ্যটি। সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া জুড়ে জরুরি অবস্থা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসম।

জানা গেছে, কম আদ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানলের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। ফলে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

এক বিবৃতিতে নিউসম বলেন, রাজ্যজুড়ে দাবানলের সঙ্গে লড়াইয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। এছাড়া আগুন নির্বাপণের জন্য তিনি অ্যারিজোনা, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে সাহায্য হিসেবে ৩৭৫টি ইঞ্জিন চেয়েছেন। তিনি আরো বলেন, ক্যালিফোর্নিয়ায় আমরা এমন পরিস্থিতি দেখছি যা বহু বছর ধরে দেখিনি।