শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার বন্দিশিবিরে মানবেতর জীবনযাপন করছে বন্দিরা

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 11:47 দুপুর • 255 বার পঠিত
ক্যালিফোর্নিয়ার বন্দিশিবিরে মানবেতর জীবনযাপন করছে বন্দিরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বন্দিশিবিরে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশসহ আটটি দেশের মানুষ। ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তাদের আটক করেছে।

সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের অনলাইন নিউজ পোর্টাল লেফট ভয়েসের একজন অতিথি লেখক ওই বন্দিদের দুর্দশার কথা তুলে ধরেছেন। বন্দিরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনযাপনের নূন্যতম সুযোগ-সুবিধা না থাকায় তারা ইতিমধ্যে অনশন শুরু করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা মূলত ফ্রেশ খাবার, ভালো বাথরুম এবং রুমের দাবিতে অনশনে গেছেন। অনশনকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও ক্যামেরুন, মেক্সিকো, ঘানা, হাইতি, জ্যামাইকা, ইথিওপিয়া এবং ব্রাজিলের অভিবাসীরা আছেন।

করোনাকালের যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দি শিবিরে ৩০টির বেশি অনশন আন্দোলন হয়েছে। গত কয়েক মাসে ২ হাজার ৪০০ জনের মতো অভিবাসী এই আন্দোলনে সামিল হন। করোনার সময়ে বন্দি শিবিরগুলো রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে।

প্রশাসনের পক্ষ থেকে জুনের শুরুতে বলা হয়, ‘বন্দিরা একই খাবার না খাওয়ার দাবিতে আন্দোলন করছেন। পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মীদের মতো বাইরের লোকের কথায়ও তারা আন্দোলন করেন।’