কয়লা সংকটে পড়েছে ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
10 অক্টোবর 2021, 07:33 বিকাল
•
264 বার পঠিত
নজিরবিহীন কয়লা সংকটে পড়েছে ভারত। অবস্থা এতটাই খারাপ যে, দুদিনের মধ্যে তাপবিদ্যুৎকেন্দ্রগুলো কয়লা না পেলে অন্ধকারে ডুবে যাবে দেশটির রাজধানী শহর দিল্লি।
৯ অক্টোবর এ সতর্কবার্তা দিয়েছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লার সরবারহ ঠিক না হলে অন্ধকারে ডুবে যেতে পারে দিল্লির একটি বড় অংশ। যেসব কেন্দ্রগুলো দিল্লিতে বিদ্যুৎ সরবারহ করে তাদের এক মাসের কয়লা মজুত থাকা উচিত। কিন্তু হাতে রয়েছে মাত্র একদিনের কয়লা। করোনার সময় অক্সিজেন ঘাটতির মতো এটিও ম্যান মেড।
সত্যেন্দ্র আরো বলেন, বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সংকট বানিয়ে সেটি সমাধান করে প্রচার পাওয়ার চেষ্টা চলছে।