শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ক্ববলাল জুমআ ৪ রাকাআত পরে পড়া যাবে কি, নিয়ত কী?

মাসিক আল- কাউসার • 28 এপ্রিল 2026, 04:39 দুপুর • 141 বার পঠিত
ক্ববলাল জুমআ ৪ রাকাআত পরে পড়া যাবে কি, নিয়ত কী?

প্রশ্ন:কবলাল জুমআর চার রাকআত নামায জুমআর পরে আদায় করা যাবে কি না? যদি আদায় করে তবে কি বলে নিয়ত করবে?

উত্তর:হ্যাঁ, জুমআর আগের চার রাকাত সুন্নত ছুটে গেলে তা জুমআর পরে আদায় করা যাবে। ‘পূর্বের চার রাকাত সুন্নত পড়ছি’ এমন নিয়তই যথেষ্ট হবে।

শরহুল মুনইয়াহ পৃ. ৩৮৯; আলমুহীতুল বুরহানী ২/২৩৫; আলমুহীতুল বুরহানী ২/২৪; আদ্দুররুল মুখতার ১/৪১৫