শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

কুয়েট, চুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 09 এপ্রিল 2022, 03:17 দুপুর • 1,338 বার পঠিত
কুয়েট, চুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় কুয়েট, চুয়েট এবং রুয়েটের ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।

২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে সেন্ট্রাল ভর্তি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সভাপতি ও সদস্য-সচিবসহ কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে সদস্যসহ সর্বমোট ১৩ জন সদস্য রয়েছেন এবং কুয়েটের নেতৃত্বে এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এর আগে ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের কুয়েট, চুয়েট ও রুয়েট এর ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।