শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কূটনীতিকদের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2020, 07:17 বিকাল • 335 বার পঠিত
কূটনীতিকদের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য পদক দিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেসিলেন্স’ নামের এই পদক দেয়া হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রথমবারের এই পদক পেতে যাচ্ছেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।

এ বছর বিজয় দিবসে এই পদক ঘোষণা করা হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে। পুরষ্কার হিসেবে দুই ভরি ওজনের একটি সোনার মেডেল এবং একটি সাইটেশন তাদের দেয়া হবে।