শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মে 2022, 04:59 দুপুর • 471 বার পঠিত
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

কুষ্টিয়ায় একটি ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়ে আরেক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শুক্রবার বটতৈল মোড়ে কুষ্টিয়া-জিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনায় আহত-নিহতের পরিচয় পাওয়া গেছে। নিহত হয়েছেন বটতৈল কবুরহাট এলাকার নাজমুল হাসানের স্ত্রী অঞ্জনা খাতুন ও তাঁর বড় ছেলে ইফতিয়াজ (১৯)। আহত হয়েছে ছোট ছেলে ইফাত (৮)। 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর ইফতিয়াজ তার মা ও ছোটভাইকে মোটরসাইকেলে করে শহরের মোল্লা তেঘরিয়া এলাকায় নানাবাড়ির দিকে যাচ্ছিলেন। বটতৈল মোড়ে এসে মহাসড়তে ওঠার সময় একটি ট্রাক তাদের জোরে ধাক্কা দেয়। তাতে সবাই ছিটকে সড়কে পড়েন। 

গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীণ অবস্থায় ইফতিয়াজ ও তাঁর মা মারা যান। শিশু ইফাতের অবস্থা আশঙ্কাজনক। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।