শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৫

অনলাইন নিউজ পোর্টাল • 09 জানুয়ারী 2021, 02:22 দুপুর • 255 বার পঠিত
কুষ্টিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় এক শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের সময় পার হওয়ার পর অনেক শ্রমিক ঢোকার চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে শ্রমিকদের লাঠিপেটা করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম। তিনিসহ আহত ৫ শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।