শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, দুইজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 13 আগস্ট 2022, 08:47 সকাল • 520 বার পঠিত
কুষ্টিয়ায় পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, দুইজনের মৃত্যু

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আর দগ্ধ হয়ে আহত হয়েছেন কয়েকজন।

গত শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আর এ বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) এবং একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলের বিজয় (১৬)।

আহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা এলাকার রাজ্জাকের ছেলে রনি (২৫), একই উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৩) এবং ভেড়ামারা উপজেলার বেলাল আলীর ছেলে বিদ্যুৎ (২৫)। এরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত রিমন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানাান, রাত সাড়ে ৭টার দিকে তেলবাহী লরি থেকে তেল আনলোডের সময় ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।