শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, রোগীসহ নিহত ৫

অনলাইন নিউজ পোর্টাল • 03 নভেম্বর 2020, 05:09 বিকাল • 223 বার পঠিত
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, রোগীসহ নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন রোগী। বাকি চারজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি আরো জানান, অ‌্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। লক্ষ্মীপুর-নিয়তমোড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোগীসহ অ‌্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।