কুষ্টিয়ায় ‘আস্তানায়’ হামলা করে ‘পীর’কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 এপ্রিল 2026, 07:11 বিকাল
•
110 বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি ‘আস্তানায়’ হামলা চালিয়ে ‘পীর’কে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫৫)। তিনি ওই ‘আস্তানা’ পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছে।