শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

কুড়িগ্রাম:নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে অটো, নিথর বিক্রেতা

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2022, 09:16 সকাল • 516 বার পঠিত
কুড়িগ্রাম:নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে অটো, নিথর বিক্রেতা

কুড়িগ্রাম সদর উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিঠার দোকানে ঝাপিয়ে পড়ায় ফজলু মিয়া নামে এক বিক্রেতা নিহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু মিয়া সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার।

জানা যায় ত্রিমোহনী বাজারে শীতকালীন ভাপা পিঠার দোকান দিয়ে পিঠা বিক্রি করছিলেন ফজলু মিয়া। রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ভাপা পিঠার দোকানের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অটোরিকশাটি জব্দ করে পুলিশ। তবে পালিয়েছেন চালক।

তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।