কুড়িগ্রামে স্মার্ট ফোন কিনে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুন 2021, 11:12 দুপুর
•
736 বার পঠিত
দিবাগত বুধবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এর নাম রানা মিয়া (১৪)। তিনি ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায় , রানা মিয়া কিছু দিন ধরে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার জন্য আবদার করে আসছিলেন। কিন্তু দরিদ্র বাবা-মা ছেলের দাবি মিটাতে ব্যর্থ হন। এতে অভিমান করে রানা মিয়া রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।