শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে ১৫ দিনের বন্যায় কৃষিতে ৩১ কোটি টাকা লোকসান

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 07:04 সকাল • 264 বার পঠিত
কুড়িগ্রামে ১৫ দিনের বন্যায় কৃষিতে ৩১ কোটি টাকা লোকসান

কুড়িগ্রামে চলতি মৌসুমে পক্ষকাল ব্যাপী বন্যায় শুধুমাত্র কৃষিতে ক্ষতি হয়েছে ৩১ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন কৃষক। এছাড়াও পুকুর তলিয়ে যাওয়ায় মৎস্য বিভাগের ক্ষতি হয়েছে ৭৪ লাখ ৫১ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৬ জন মাছচাষী। পুকুর ডুবে গেছে ২৯১টি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমনের। সারা জেলায় এবার ২৬ হাজার ৪০৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত ছিল। এর ফলে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ২ হাজার ৭৯৬ হেক্টর রোপা আমন এবং আংশিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার ৪শ’ হেক্টর। শাকসবজি চাষিরা কম ক্ষতিগ্রস্ত হলেও পানির নিচে থাকা ১ হাজার ১৯৫ হেক্টর সবজির মধ্যে ৬১ হেক্টর শাক-সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়। অপরদিকে ৬৭ হেক্টর বীজতলা পচে সম্পূর্ণ চাষের অনুপযোগী হয়ে যায়।