শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

কুড়িগ্রাম : গাছের ডাল কাটা নিয়ে হামলা, প্রাণ গেল ভাই-বোনের

মোহাম্মদ খাইরুল আমিন • 27 অক্টোবর 2022, 09:52 সকাল • 419 বার পঠিত
কুড়িগ্রাম : গাছের ডাল কাটা নিয়ে হামলা, প্রাণ গেল ভাই-বোনের

বাড়িতে ছায়া পড়ায় আম গাছের ডাল কাটছিলেন আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান। এ নিয়ে প্রতিবেশি আবুল কাশেমের সঙ্গে বাগবিতণ্ডা হয় আজাদের।

এরই জের দরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আজাদের বাড়িতে হামলা চালান। এতে আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত বুধবার রাত ৯টায়  ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে।

নিহতরা হলেন- আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম । এ সময় আহত হন নিহত আজাদের ছেলেসহ দুইজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আবুল কালাম আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালান। হামলায় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।