শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের ৩টি হামলা প্রতিহত করল রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 23 অক্টোবর 2023, 02:22 দুপুর • 283 বার পঠিত
কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের ৩টি হামলা প্রতিহত করল রাশিয়া

রাশিয়ার ব্যাটলগ্রুপ ওয়েস্ট ইউনিট কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের তিনটি হামলা প্রতিহত করেছে। গ্রুপটির মুখপাত্র সের্গেই জাইবিনস্কি বার্তা সংস্থা তাস’কে এই কথা জানিয়েছেন।

এক সামরিক কর্মকর্তা বলেন, ‘কুপিয়ানস্ক এলাকায় যুদ্ধ চলাকালে ব্যাটলগ্রুপ পশ্চিমের একটি ইউনিটে কামানের গোলা বর্ষণ করে ইউক্রেনের তিনটি হামলা ঠেকিয়ে দিয়েছে।’

তিনি আরো জানান, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের ২০ সৈন্য প্রাণ হারিয়েছে এবং দু’টি পদাতিক যুদ্ধ যান এবং তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।