শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ 

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2024, 12:28 দুপুর • 410 বার পঠিত
কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ 

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচন চলছে। এই  উপনির্বাচন চলা কালে  একটি ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তাতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এই তথ্য জানান।

এই নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের দাবি, গুলিবিদ্ধ ২ জন তার সমর্থক। গুলিবিদ্ধ ২ জন হলেন-জহিরুল ইমসলাম ও মো. তুহিন।

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কায়সার এর কাছ থেকে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাস প্রতীকের প্রার্থী তাসমীন বাহার সূচনার সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় তার দুই সমর্থক গুলিবিদ্ধ হন।

বাস প্রতীকের লোকজন অবশ্য বলছেন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে প্রতিপক্ষরা। তারা অভিযোগ করে, তাদের এজেন্টদের প্রতিপক্ষরা কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে বাস প্রতীকের সন্ত্রাসীরা নেতাকর্মীদের ওপর গুলি চালায়।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ জানান, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গোলাগুলিতে আহত হয়েছে দুজন।

তিনি অবশ্য এও বলেন যে, ঘটনা কেন্দ্রের বাইরে ঘটেছে। ভোটের কার্যক্রম সচল রয়েছে।

এছাড়াও রিটার্নিং কর্মকর্তা জানান, ২০-২২ নম্বর কেন্দ্রের বাইরে একজন ছুরিকাহত হয়েছেন।