কুমিল্লায় নৌকা প্রার্থী রিফাতকে ৩৪৩ ভোটে জয়ী ঘোষণা
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 জুন 2022, 09:55 রাত
•
293 বার পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে নৌকা প্রার্থী আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ফল পরিবেশন কেন্দ্রে তুমুল উত্তেজনার মধ্যে রাতে এই ঘোষণা আসে।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাহেদুন্নবী চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী ১০৫ টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর দুইবারের মেয়র এবং এবারের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তার টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
তৃতীয় স্থানটি আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
ভোটের এই ফল প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু।