শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় মহালক্ষ্মীপাড়ায় কুকুরের কামড়ে আহত ১১

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2021, 10:36 দুপুর • 685 বার পঠিত
কুমিল্লায় মহালক্ষ্মীপাড়ায় কুকুরের কামড়ে আহত ১১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে।  

কুকুরের কামুড়ে আহতরা হলেন যারা , উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের আবু জাহেরের মেয়ে রত্না আক্তার (১৭), একই এলাকার শাহ জালালের স্ত্রী শাহীনুর (৩৩), ওমর ফারুকের স্ত্রী হোসনেয়ারা (৫০), খোরশেদ আলমের স্ত্রী নাসিমা বেগম (৫৫), আ. গফুর ভূঁইয়ার ছেলে হারুনুর রশীদ (৫০), জসিম উদ্দিনের মেয়ে হাবীবা (৪), জীবন মিয়ার স্ত্রী শাহীনূর (৪৭), মৃত আ. রহমানের ছেলে হারুনুর রশীদ (৪০), ইউসুফ মোল্লার স্ত্রী কোহিনূর (৪৫) ও বুড়িচং উপজেলার পূর্ণমতী গ্রামের ফজলুল হকের মেয়ে আয়শা (২৭)। এছাড়াও অজ্ঞাত আরও একজন রয়েছেন। এদের মধ্যে শাহীনুর, আয়শা ও হারুনুর রশীদকে কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউনুছ মিয়া ও আতাউর রহমান জানান, 'গতকাল শুক্রবার বিকালে হঠাৎ একটি পাগলা কুকুর দুই তিনজনকে কামড়ে লুকিয়ে যায়। পরে আবারও বের হয়ে আরও কয়েকজনকে কামরায়।'

 অন্য দিকে, আহতরা জানান, 'স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুড়ের কামড়ের ভ্যাক্সিন নেই। ফার্মেসি থেকে কিনে এনে চিকিৎসা নিতে হয়েছে।' ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন বলেন, পাগলা কুকুরের কামড়ে  ১১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।