শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2022, 11:28 দুপুর • 510 বার পঠিত
কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কুমিল্লায় একটি মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 

বগি লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম জংশনে এবং তূর্ণানিশিতা এক্সপ্রেস শশিদল স্টেশনে আটকা পড়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে. ঢাকামুখী মালবাহী ট্রেনটি ভোর ৪টায় রাজাপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

মেরামত কাজ চলছিল। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দুপরের আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা।