কুমিল্লার ঘটনায় অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করা হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
21 অক্টোবর 2021, 05:00 বিকাল
•
262 বার পঠিত
কুমিল্লায় হিন্দুদের পূজামণ্ডপে পবিত্র কোরআন মাজীদ রাখা ব্যক্তি হিসেবে চিহ্নিত হওয়া ইকবাল হোসেন মোবাইল ব্যবহার করছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নিয়েছি।’ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।