কুমিল্লা সিটি নির্বাচনের ভোট শুরু
আজ বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। গত দুইবারের ন্যায় এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুসিক নির্বাচনে নিরাপত্তা রক্ষায় বিভিন্ন স্তরে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোস্ট। ভ্রাম্যমাণ মোবাইল টিম থাকছে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন, র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) ৩০টিম থাকছে, রয়েছেন অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
তবে এর বাইরেও সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকছে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসার, ব্যাটালিয়ন আনসারসহ গ্রাম পুলিশের সদস্য। আর এ প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভেতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এদিকে নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।