শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কুমিল্লা সীমান্তবর্তী ত্রিপুরায় ১৬ মসজিদে ভাঙচুর, ৩টিতে আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 09:18 সকাল • 297 বার পঠিত
কুমিল্লা সীমান্তবর্তী ত্রিপুরায় ১৬ মসজিদে ভাঙচুর, ৩টিতে আগুন

ভারতে উগ্রবাদী হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের উপর একের পর এক জুলুম-নির্যাতন করেই যাচ্ছে। শারীরিক নির্যাতন থেকে এবার পবিত্র মসজিদে হামলা করতে শুরু করেছে সন্ত্রাসী হিন্দু সম্প্রদায়। স্থানীয় পুলিশ বলছে কিছু হয়নি। আর সেখানকার মিডিয়া নীরব ভূমিকা পালন করছে। এই সুযোগে উগ্রবাদী হিন্দুরা একের পর এক মসজিদে হামলা ও আগুন ধরিয়ে দিচ্ছে। উচ্ছেদ করা হচ্ছে মুসলিমদের। তাদের বাড়ী-ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। শত শত মুসলিম ঘরবাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি ‘অল ইজ ওয়েল’। পুলিশ তেমনটাই বলছে। তাদের দাবি, তেমন কিছুই হয়নি। আইন-শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার ভিইএইচপির তাণ্ডবের দিনেই মুসলিম নারীর শ্লীলতাহানি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাকতুব মিডিয়ার খবর অনুযায়ী, পানিসাগরের রাওবাজার এলাকার মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতে অবশ্য নারীর শ্লীলতাহানির অভিযোগ থাকলেও, তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি।