শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

কুকুরকে খাসী বানানোর মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জানুয়ারী 2022, 02:39 দুপুর • 2,050 বার পঠিত
কুকুরকে খাসী বানানোর মাসায়েল

প্রশ্ন ১১৫৯: বাড়ির হেফাযতের জন্য আমার কুকুর পালার খুব প্রয়োজন। এদিকে আশ্বিন মাসে অধিকাংশ কুকুর পাগল হয়ে যায়। এদেরকে খাসী বানিয়ে দিলে এমনটি হয় না, তাই আমি এরূপ করতে চাচ্ছি এতে শরয়ী সমস্যা আছে কিনা?


উত্তর: প্রশ্নোক্ত পন্থাটি যদি কার্যকরী হয় তবে প্রয়োজনে এরূপ করা জায়েয হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এর কারণে জন্তুটির খুব বেশি কষ্ট না হয়।

-ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫/৩৫৭, হেদায়া (ফাতহুল কাদীরসহ) ৮/৪৯৭, আদ্দুররুল মুখতার ৬/৩৮৮