শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2021, 10:41 দুপুর • 857 বার পঠিত
কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর ও করোনাকালীন সময়ে আবাসিক হলের ফি মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে টিউশন বা পার্টটাইম কোন জব করে চলা যায়। এখন সে পথও বন্ধ। এদিকে স্নাতকোত্তরে ভর্তি হতে বড় অংকের টাকা প্রয়োজন।