কথা কাটাকাটির মধ্যেই রাগের মাথায় বন্ধুকে কুপিয়ে হত্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
02 মে 2021, 09:26 সকাল
•
91 বার পঠিত
ঝিনাইদহ , চুটলিয়া গ্রামের ভ্যাকুচালক সম্রাট নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে গ্রামের প্রাইমারি স্কুলের সামনে কথা কাটাকাটির মধ্যেই বন্ধুকে কুপিয়ে খুন করে বলে পুলিশ জানিয়েছে। তবে খুনির নাম জানায়নি পুলিশ।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ও তার বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের এই ঘটনা ঘটে।
তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
গ্রাম্য সূত্রগুলো থেকে জানা গেছে, নিহত সম্রাট মাটি কাটা ভেকুমেশিন চালক। তারা মনে করছেন টাকা ভাগাভাগি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ওই বন্ধুর নাম প্রকাশ করেনি গ্রামবাসীরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম পুলিশ জানতে পারলেও গণমাধ্যমের কাছে কিছুই জানাননি তারা।