শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ক্ষতস্থান থেকে রক্ত বের হয় যা গড়িয়ে পড়ার মতো তা গড়িয়ে পড়তে না দিয়

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2022, 11:31 দুপুর • 1,292 বার পঠিত
ক্ষতস্থান থেকে রক্ত বের হয় যা গড়িয়ে পড়ার মতো তা গড়িয়ে পড়তে না দিয়

১৩৪০: প্রশ্ন
সালাম বাদ আরজ এই যে, যদি কোনো ব্যক্তির ক্ষতস্থান থেকে এই পরিমাণ রক্ত বের হয় যা গড়িয়ে পড়ার মতো, কিন্তু সে তা গড়িয়ে পড়তে না দিয়ে মুছে ফেলে তাহলে কি তার ওযু নষ্ট হবে?

উত্তর:
হাঁ, অযু ভেঙ্গে যাবে। গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলেই অযু নষ্ট হয়ে যায়। তাই এ পরিমাণ রক্ত গড়িয়ে পড়ার আগে ক্ষতস্থান থেকে মুছে নিলেও অযু ভেঙ্গে যাবে।

-কিতাবুল আসল ১/৫৮; ফাতহুল কাদীর ১/৩৪; ফাতওয়া হিন্দিয়া ১/১১; আলবাহরুর রায়েক ১/৩৩; রদ্দুল মুহতার ১/১৩৫