শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্ষতিপূরণ না দিলে এভার গিভেন জাহাজটি মিসর ছেড়ে যেতে পারবে না

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 09:01 রাত • 235 বার পঠিত
ক্ষতিপূরণ না দিলে এভার গিভেন জাহাজটি মিসর ছেড়ে যেতে পারবে না

বিশ্বের অন্যতম ব্যাস্ত নৌরুট সুয়েজ খাল টানা এক সপ্তাহ ধরে আটকে রেখেছিলো জাহাজ এভার গিভেন। ডিগার, ড্রেজার আর টাগবোট ব্যবহার করে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে এরইমধ্যে চালু হয়েছে রুটটি। তবে এখনই সেখান থেকে মুক্ত হতে পারছেনা আলোচিত সেই জাহাজ।

সুয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিলে জাহাজটিকে মিসর ছেড়ে বেরোতে দেয়া হবে না। আর সেই ক্ষতিপূরণের অংক হতে পারে ১০০ কোটি ডলার পর্যন্ত।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি গত সপ্তাহে স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, তদন্ত শেষ না হওয়া এবং ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত জাহাজটি এখানেই থাকবে। তিনি বলেন, আমরা দ্রুত সমঝোতার আশা করছি। যে মুহূর্তে তারা রাজি হবে, জাহাজটি তখনই যাওয়ার অনুমতি পাবে।

রাবি জানিয়েছেন, মিসরীয় কর্তৃপক্ষ জাহাজটির মালিকপক্ষের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে। জাহাজটিকে নড়াতে কাজ করা ৮০০ শ্রমিকের পারিশ্রমিক, ব্যবহৃত যন্ত্রপাতির খরচ এবং ড্রেজিংয়ের কারণে খালের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হবে। তাছাড়া, এভার গিভেন মাঝপথে আটকে থাকায় সুয়েজের দু’পাশে যে ৪০০ জাহাজ আটকা পড়েছিল, তাদের অর্থও ফিরিয়ে দেয়া হবে।