শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্ষমা চাইতে মাইক ব্যবহার করছেন বিজেপি কর্মীরা

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 04:30 দুপুর • 672 বার পঠিত
ক্ষমা চাইতে মাইক ব্যবহার করছেন বিজেপি কর্মীরা

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের পতাকা ব্যাটারিচালিত অটোরিকশাতে লাগিয়ে গ্রাম ঘুরেছেন বিজেপি সমর্থকরা। বিজেপিতে নাম লেখানোর জন্য মাইকে ক্ষমাও চেয়েছেন তারা। প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যত মিছিল করে মঙ্গলবার (৮ জুন) লাভপুরের বিপ্রুটিকুরি এলাকায় গণক্ষমা প্রার্থনা করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

‘খুব ভুল করেছি, আর কখনও হবে না’- এ কথা বলে বীরভূমে তৃণমূলে যোগ দিতে চেয়ে মাইক নিয়ে প্রচারণায় নামেন বিজেপির ওই সমর্থকরা।

তবে বিজেপির অভিযোগ, পেশিশক্তির ভয় দেখিয়ে অনুব্রত ও তার সঙ্গীরা বিজেপিকর্মীদের দল ছাড়তে বাধ্য করছে। পাল্টা তৃণমূলের বক্তব্য- শুভবুদ্ধির উদয় হওয়ায় বিজেপি ছেড়ে দেওয়ার ধুম লেগেছে। তৃণমূল কাউকে জোর করেনি।